হঠাৎ কেমন একটা দিন
-----------------------------
শমিত কর্মকার।
ভিড়ের মধ্যে থেকে একটাই আওয়াজ ভেসে আসছে আমার মা কে বাঁচান আমার মা কে বাঁচান। অরিন্দম অফিস যাওয়ার জন্য বাস থেকে নেমে হাঁটছিল। তার চোখে পড়ল কিছুটা দূরেই বহু মানুষের ভিড়। আর কিছু সময় পরপর একটা আওয়াজ ভেসে আসছে মাকে বাঁচাও। অরিন্দমের মনটা যেন কেমন কেঁপে উঠল। এমনতো এর আগে রাস্তায় অনেক ঘটনা ঘটেছে তাহলে আজ মনটা কেন এতো উতলা হয়ে উঠেছে।
ভিড় ঠেলে অরিন্দম সামনের দিকে এগিয়ে গেল। একটা কথা কানে এলো আমার বর কাজে বেরিয়েছেন আর আমি আমার মাকে নিয়ে বেরিয়ে ছিলাম। আর এই যাওয়ার পথে মার একি হলো! আপনারা আমার মা কে বাঁচান। অরিন্দমের বুকটা যেন আবার কেঁপে উঠল। আমার কেন আজ এমন হচ্ছে। এবার ভিড় ঠেলে যখন একেবারে সামনে অরিন্দম তখন সব দেখে স্থির হয়ে গেল। এ যে তার বউ আর মা! মা রাস্তায় পরে আছে সংজ্ঞাহীন অবস্থায় আর কিছু মানুষ চোখে মুখে জল দিচ্ছে ।বউ দাঁড়িয়ে চিৎকার করছে। এবার অরিন্দম পড়িমরি করে ছুটে গেল সামনে। কোনক্রমে মাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে দিকে রওনা দিল ।
------++------
এক আলাপে জীবন আলাদা
----------------------------
শমিত কর্মকার
কোন কিছুই ভালো লাগে না, কোন কিছুতেই মন বসে না দেবনীলার। চাকরিটা চলে যাওয়ায় আরও যে কেমন হয়ে গেছে। তার ওপর সময়টা কেমন যেখানে প্রায় বহু মানুষ কর্মহীন। নানা রকম চিন্তা করতে করতে দেবনীলার ফোন টা বেজে উঠলো। হ্যালো, দেবনীলা বলছিস আমি নিবেদিতা । শোননা আমি না একটা পার্টির আয়োজন করেছি পার্কস্ট্রিট এ সব পুরনো বন্ধুদের নিয়ে। কোন উপলক্ষে নয় শুধু সবাই মিলে খাবো, তোকে আসতেই হবে। শনিবার সন্ধ্যায়, তোর বাড়ি ভবানীপুর থেকে পার্কস্ট্রিট। আসবি তো, অনেক ক্ষণ দেবনীলা এটা ওটা বলল শেষে নিবেদিতা বলল আমি কিছু শুনছি না তুই আসবি।
শনিবার সন্ধ্যায় পার্কস্ট্রিট এ এলো। অনেক বন্ধুবান্ধবদের মধ্যে দেবনীলা, অনেক দিন একঘেয়ে কাটিয়ে সান্ধ্যকালীন এই আড্ডা তার বেশ লাগলো। হোটেলের এই পার্টিতে এসে অনেকের সাথে পরিচয় হলো।
ঠিক নয়টায় দেবনীলা যখন বেরচ্ছে তখন তার সাথে একজন ছেলেও বরলো,আপনি কোথায় যাবেন?ভবানীপুর, আপনি? টালিগঞ্জ। তা আপনি কি করেন? আপাতত কিছু না। চাকরি করতাম। কিসের উপর? অপারেশন রিসার্চ এর উপর। আপনি কি আর চাকরি করতে চান? কেন না, পাচ্ছি কোথায়। আমি দীপঙ্কর এই আমার কার্ড কালকে ফোন করবেন!
----------
*শমিত কর্মকার।
কাঁচরাপাড়া।
মোবাইল:7980219698.
No comments:
Post a Comment