স্মৃতি.....শান্তা মিত্র
কয়েক বছর আগে একটা শ্যুটে গেছিলাম বকখালি তে। গোছগাছ শুরু আনন্দ করে রওনা দেবো, কয়দিনের জন্য আউটডোর শ্যুট। বিকেলবেলা নামখানা ধরবো শিয়ালদহ স্টেশনে গেছি। কোন কাউন্টারের দিয়ে টিকিট কাটলে সুবিধা হবে তখন ওতো বুঝি না। হাতে টিকিট এর টাকা নিয়ে যাচ্ছি টিকিট কাটবো প্ল্যাটফর্মের দিকে... হঠাৎ মহিলা একজন জিজ্ঞেস করলো আপনার টিকিট কই..? আমি হাতের টাকা দেখিয়ে বললাম এইতো কাটবো এখুনি, আমি যে প্ল্যাটফর্মের উপরে উঠে গেছি ততক্ষণে আমার খেয়াল ছিলো না সেটা। ব্যস হয়ে গেলো ২৫১/ টাকার ধাক্কা.... দিতেই হবে ভুলের মাসুল , আমি অনেক অনুনয় বিনয় করলাম উনাকে যাতে আমাকে ছেড়ে দেয় বেকার এতগুলো টাকা কেউ দিতে চায় বলুন তো ... চুরি না করে চোর হলাম......কিছুতেই শুনলো না এদিকে দেরি হচ্ছে রাত হয়ে গেলে আরো চাপ গাড়ি পাবো না। কি খারাপ লাগছে নিজেকে তখন ছোটো লাগছিলো খুব। ওরা একটা ঘরে নিয়ে গেলো আমাকে ওখানে কেউ টিকিট করে নি করবে বলেও মনে হয় না। সবাই বেশ জমিয়ে বসেছে আর কি.. কিন্তু আমি কি করবো বুঝতে পারছিলাম না একটা কেমন যেন ভয় কাজ করছে মনে.....তারপর মনের সাথে যুদ্ধ করে দিয়ে দিলাম টাকাটা খুব হাল্কা লাগছিলো নিজেকে। তারপর আর দেরি না করে ট্রেন ধরে সোজা বকখালি। আমার ট্রেন টা একদম খালি ছিলো তাই বেশ ভয় আর টেনশন নিয়েই বসে সময় গুনছিলাম। কিন্তু মুখে সাহসিকতার ছাপ নিয়ে একজন যাত্রীর সাথে কথা বলতে বলতে নামখানা নামলাম। টিমের একজন এসেছিলো আমাকে নিতে। উনাকে দেখে বুকে বল এলো। তারপর স্পটে পৌঁছলাম। একটু ডিনার করে রাতে শুয়ে পড়লাম সকালে শুট। পরের দিন শুটিং হলো রাত্রিবেলা প্রযোজকের রিলেটিভ এর বাড়িতেই ছিলাম। সে তো হেব্বি আয়োজন তাদের পুকুর থেকে মাছ ধরে সেই মাছ দিয়ে লাঞ্চ সারলাম, সেই জল নিয়ে বাথরুমে যাওয়া স্নান করা, জমির সবজি দিয়ে রান্না সবেতেই একটা নস্টালজিক ব্যাপার ছিল। সেই ফিলিংস বলে বোঝানো যাবে না। গ্রামের মানুষগুলো আমাদেরকে যেন ভগবান মনে করছে তেমনই ছিলো তাদের আদর আপ্যায়ন । ওরা খুব সহজ সরল মানুষ তাই তাদের কাছে পর কে আপন করার ক্ষমতা ছিলো প্রবল। মনে হলো না কোন কাজে গেছি আমি বেড়াতে গেছি যেন বহু বছর পর কোন আপন জনের বাড়ি। ওখান থেকে ফিরে আসতে মন চাইছিলো না একদম। কয়েকদিন ধরে মনে খুব খারাপ ছিলো। সেই স্মৃতি আজও ভুলতে পারিনি শুরু টা এমন খারাপ পরে এমন মধুর অভিজ্ঞতা ভোলা যায় না। এতসব খারাপ এর মধ্যে একটা ভালো স্মৃতি আজীবন মনের কোণে বদ্ধ থাকবে।
No comments:
Post a Comment